দাদু বললেন,"শোন, মেডিটেশন ইস মাস্ট। সম্পূর্ণভাবে নিজেকে একাত্ম করে, চোখ বন্ধ করে আধঘন্টা। ব্যাস, মোক্ষ।
Wednesday, 3 April 2024
মেডিটেশন ইস মাস্ট
Tuesday, 19 March 2024
একটি সাঁওতালি গল্প
একটি সাঁওতালি গল্প
---------------------------রসিকবাবু স্টোরিটেলার। গল্প বলতে পারেন বেশ ভালো। তা তার কাছে সঠিক তথ্য থাকুক বা না থাকুক, একটি মুচমুচে রোববার বিকেলের চা-কাটলেট মার্কা গল্প নামিয়ে দেবেন মুহূর্তে।
সেদিন পপি জিজ্ঞেস করল,"মামা, ওদের নাম সাঁওতাল কেন?"
রসিকবাবু দুমিনিট সময় নিয়ে বলতে শুরু করলেন
-------------
ব্রাজিলের সাঁও-পাওলোতে ফুটবল শিখতে গেল বাংলার অনামী এক ছোট্ট গ্রামের ছেলে বুরু মুরমু। ফুটবল না শিখেই মুরমু, হুড়মুড় করে দেশে ফিরে এল। সবাইকে বলল, "উরা, ফুটবলটিকে বেদম পিটায় বটেক। উ আমাদের জন্যে লয় রে।" গ্রামের সবার খুব মন খারাপ। নতুন খেলা একটি শিখবে ভেবেছিল। সে আর হল না। একদিন বিকেলে মুরমু আনমনে ফুটবলের কিকটা প্র্যাক্টিস করছিল। আর তাই দেখে সব বলে উঠল,"ই তো মজার রে". সবাই তখন হাতে হাত ধরে সাঁও-পাওলোর কিক শিখল। সবাই মিলে এক সাথে কিক দিতে দিতে বেশ একটা ছন্দ এল, তাল এল। তালের নেশায় বুঁদ হয়ে যাওয়া আর সাঁও-পাওলো থেকে ফিরে আসা বুরু মুরমু এবং তার গ্রামের লোক সেদিন থেকে "সাঁও-তাল"।
P.S. সব চরিত্র কাল্পনিক।
ঝিঁঝিঁ
- এই যে এতো ক্রিকেট ক্রিকেট করিস, কত রকম ক্রিকেট আছে জানিস? খোঁজ রাখিস?
- হ্যাঁ এই তো টেস্ট, ওডিআই .....
Tuesday, 27 February 2024
একটা জবরদস্ত নাটক
ঝড়-বৃষ্টি-বজ্র-বিদ্যুৎ এরা বেশ জমিয়ে মাঝরাতেই একটা জবরদস্ত নাটক মঞ্চস্থ করবে বলে রেডি।
Wednesday, 14 February 2024
এসব নাটক আর কতদিন
'আমরা নতুন যৌবনের দূত' অর্থাৎ এএনজেডি এবং 'আমরা সবাই রাজা' অর্থাৎ এএসআর, এই দুটি ক্লাবের ঝগড়া ধারাবাহিক। এতটাই, যে এবার ইতিহাসের পাতায় নাম উঠল বলে।
Tuesday, 13 February 2024
বাজল আজ ভীমপলাশী
গত এক সপ্তাহ ধরে চলছে নানান কান্ড। হাসি-ঠাট্টা-তামাশা-মজা। 'ধুস ভাল্লাগেনা' হয়ে চলছে দিনগুলো। ফেসবুক খুলবেই না, এমনই ভেবেছিল পূরবী। অসহ্য লাগছিল সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা দেখানোর খেলা। অফিসে, ফেসবুকে কত কথা কাটাকাটি হলো এই নিয়ে। ভ্যালেনটাইন উইক! কী ভয়ানক বাড়াবাড়ি, লোক দেখানো! আগে একদিন ছিল, এখন পুরো সপ্তাহ ধরে চলছে! যেন দুর্গাপুজো! একথা মনে হতেই দুম করে হঠাৎ একটা ভাবনা এল। পুজোও তো মানুষ সারাবছর করে। তাহলে দুর্গাপুজো নিয়ে এতো মাতামাতি কেন। আসলে হয়ত মানুষ আনন্দ পেতে চায়, উৎসবে থাকার ছুতো খুঁজতে চায়। অনেক কিছু ভুলে যাওয়ার জন্য, অথবা অনেক কিছু মনে পড়ানোর জন্য।
Wednesday, 7 February 2024
শীতটা শেষ হতে চলেছে, ইটস বোরিং, ম্যান
নতুন বছর শুরু আর ওদিকে শীতটা শেষ হতে চলেছে!
এমন রাগ হয় যে কি বলব। শীত এলো, যেন গেস্ট অ্যাপিয়ারেন্স। আরে বাবা, দু এক মাস আরও থেকে যাবি, রসে-বশে-বসে-কষে, তা না! মাঙ্কিক্যাপটা তো সূর্যের মুখ দেখতেই পেল না। মটনের ইনটেক ২০% বাড়াতেই ঘেমে ঘ হয়ে যাচ্ছে মানুষ। শাটল গাড়ির চারজনের সিটটা আবার তিনজনের মনে হতে শুরু করেছে। সবাই এক্সপ্যান্ড করছে, প্রস্থে! ধুস ধুস ধুস...রোববার সন্ধ্যেতে রোমহর্ষক ভূতের গল্পে কম্বলের মরাল সাপোর্ট তো মেলে এই শীতেই।
আর ওদিকে বেহালা টু বইমেলা জার্নি সামলানোর মত মানানসই ক্লাইমেটটা তো নিদেনপক্ষে চাই নাকি!
আরও কতকিছু যে রইলো বাকি!
সার্কাস দেখা, ক্ষীরাই যাওয়া, লাল-হলুদ শাড়ি পড়ে বোলপুরে সেল্ফি কিচিক ইত্যাদি ...
বল্টুকে মুখ থেকে একরাশ ধোঁয়া বের করা ম্যাজিক দেখানো বাকি,
জমাট কুয়াশাতে প্রিন্সপ ঘাট থেকে দৌড়ে এসপ্লানেড যাওয়া বাকি,
ঠাকুমার কোলে শুয়ে কম্বল মুড়িয়ে খই নাড়ু খাওয়া বাকি।
আর মাখোমাখো প্রেমে বাহু জড়াইয়া, পুস্পকাননে টহল দিয়া, কড়াইশুটির কচুরি গিলিব নব্য আলুর সহিত, উহাও যে বাকি।
ধুস!
P.S. অল্টারনেট ডে তে স্নানের রুটিন আবার ব্যাক টু ডেইলি রুটিন। ইটস বোরিং, ম্যান।