Showing posts with label ঋতু কথা. Show all posts
Showing posts with label ঋতু কথা. Show all posts

Friday, 14 April 2017

চো চো চোদ্দশ চব্বিশ।

বাংলা চোদ্দশ চব্বিশ।
বেশ একটা চো চো ব্যাপার, তাই না?
কি কি করবেন:
এই বছরটা চোঁ চোঁ করে কাটান।
চপ-চমচম-চা-চানাচুর-চিনি-চর্ব্যচোষ্য ছাড়া বাঙালি অচল। কুচোচিংড়ির বড়া, সাথে কুচোনো পিঁয়াজ, উফফ চমৎকার, চলবে।
চোঁয়া ঢেকুরটা আপ্রতিরোধ্য। অম্ল-প্রতিষেধক চিবিয়ে নেবেন।
আমের চোকলা চোয়ানো রস চোষা? অসমীচীন, একান্তে চলবে।
চোলাই? এহ!! চোপ!!
চোখ পাকানো, চোখ টেপা, চোখ টাটানো, চোখ ঘোরানো, চোখ রাঙ্গানো ইত্যাদি থেকে দূরে থাকা আবশ্যিক। তবে চঞ্চল চোখাচুখি চলতে পারে। তা যেন চুলোচুলিতে পরিণত না হয়।
আড়চোখে এদিক ওদিক চাইতে গিয়ে চোট পাওয়ার সম্ভাবনা থেকেও, বিরত থাকুন।
যে হারে চড়চড় করে চারিদিকে চরম গরম, চোখে সর্ষেফুল দেখা অসম্ভব নয়।
চোপড়ানি বা চোটপাট বা চোপার মাত্রা চোদ্দশ চব্বিশ-এ বাড়তে পারে। তাতে ভয়ে কেঁচো হয়ে যাবেন না। চুপসে থাকুন।
চোয়াড়ে চোস্ত চোরচোট্টা-চিটিংবাজ চারিদিকে কৃত্রিম চেহারা নিয়ে চলে ফিরে বেড়াচ্ছে। তাদের চোয়াল ভেঙে দিতে মন চাইছে? উহু নিতান্তই চিপ। ছুঁচো মেরে হাত গন্ধ করবেননা।
চটপট কুলকুচি করে নিন।
ধার বাকি চোকান।
ভাঙাচোরা মন নিয়ে মনচোরের সাথে জুয়াচুরি খেলবেন না। ওতে নাকানিচোবানি খাওয়ার চান্স আছে।
মন খুলে বাঁচুন। ওটাই বাঁচোয়া।

Saturday, 17 December 2016

শীত কবিতা

শীতকালে বাঙালী কুম্ভকর্ণ​.

ছ​-মাসের ঘুম থেকে জেগে উঠে বলে,

" জাগিয়াছি আমি, পরাক্রমশীল, পৃথিবী করিব জ​য়,
লাগাও কষে মুর্গি-মটন, রগরগে ঝোলে নাহি ভয়.
নভেম্বর হইতে মার্চ মূলত গলাধ:করণ,
এপ্রিল হইতে, নীরস গ্রীষ্মের সহিত অভিযোজন.
অতএব লইয়া আইস ফুলকপির সিঙারা, নলেন​-গুড়,

বাঙালি রসনা শান্ত হউক দ্রুতবেগে, যুদ্ধজ​য় অত:পর"

"বিয়ের নিমন্ত্রণ"- কে কি ভাবছে



"বিয়ের নিমন্ত্রণ" পেয়ে পুরুষ কি ভাবছে

***বিড়িয়ানি হবে মনে হ​য়, না হলে তো যাওয়াটাই মাটি
***মটন করবে কি?মেনুটা জিগ্গেস করে নেব​? নাঃ অভদ্র ভাববে!
***ম্যারেজ​-হল টা কোথায়, ওপেন এয়ার না হলে আবার মাঝে মাঝে হাওয়া নিতে যেতে হবে তো!
***গোলাপজামটা শ্রীহরি থেকেই অর্ডার দিলে ভালো করতে, মানে সবাই যখন খাবে হে হে, ভালোটাই খাক.
***পকোড়া-টকোড়া খাবোনা বাবা, মুখ মেড়ে যায়. একেবারে মেন আইটেমেই হামলা করতে হবে.
***রেট্রো-স্টাইলটাই এখন পাবলিক খাচ্ছে! ধুতি ই প​ড়ব​.

***বিয়েবাড়িতে প্রেম ব্যাপারটা চিরকালই থ্রিলিং. ট্রাই নিতে হবে.

"বিয়ের নিমন্ত্রণ" পেয়ে মহিলা কি ভাবছে

***কার্ডে কার কার নাম?
***বরযাত্রীতে বলবে আশা করি. না হলে ভীষন রেগে যাবো.
***কাছাকাছি হচ্ছে বাবা, সোনার কিছু পরা যাবে!
***চুলটা গ​ড়িয়াহাটের পার্লার থেকেই করাতে হবে. রুমা-ডলি ওরাও যাচ্ছে, রিস্ক নেওয়া যাবেনা.
***বেনারসিটাই প​ড়ি, সেই বিয়ের পর থেকে প​ড়াই হ​য়নি. আর একটা সপ্তাহ বাকি! আজই সব ইস্ত্রি করতে দিতে হবে!
***গিফ্ট কি দেওয়া যায়? বাজেট ম্যাক্স সাতশ. আমার রনির বিয়েতে তো কি একটা জঘন্য শাড়ী দিয়েছিল​!
***তাড়াতাড়ি জেতে হবে, পলি কি ড্রেস পরলো দেখতে হবে. আর কফিটাও শুরুতেই খেয়ে নেওয়া ভালো, পকোড়ার সাথে খেলে ভীষন এসিডিটি হ​য়